,

ইউএনও পরিচয়ে টাকা হাতিয়ে নিতেন তিনি

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার গাবতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচয়ে চাকরি দেবার নাম করে চার লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম জরিনা বেগম। আজ সোমবার দুপুরে উপজেলার তেরপাখি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জরিনা গাবতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপ্তী রানীর পরিচয় দিয়ে মোবাইল ফোনে উপজেলার নিশ্চিতপুর গ্রামের বিপ্লব দাসের স্ত্রী রিনা রানী দাসকে মাস্টার রোলে চাকরি দেবার কথা বলে দুই দফায় এক লাখ টাকা হাতিয়ে নেয়। পরে রিনা রানী নিয়োগ পত্র চাইলে তিন মাস পর দেওয়ার কথা জানান। তখন তিনি উপজেলা সদরে গিয়ে ইউএনওর নাম, পরিচয় নিশ্চিত হতে গেলে তিনি প্রতারিত হয়েছেন বলে জানতে পারেন। কারণ গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম রওনক জাহান। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এমন প্রতারিত হবার আরও অনেক ঘটনা বেরিয়ে আসে।

এর আগেও জরিনা তেরপাখি গ্রামের আসমা খাতুনের কাছ থেকে চাকরি দেবার কথা বলে এক লাখ ৩০ হাজার টাকা, একই গ্রামের গোলাপী বেগমের ঘর ও ছাদ নির্মাণের কথা বলে এক লাখ ২৪ হাজার টাকা, পিয়ারা বেগমের কাছ থেকে ঘর নির্মাণের কথা বলে ৪০ হাজার টাকা, ধনঞ্জয় গ্রামের পান্না বেগমের কাছ থেকে পাঁচ হাজারসহ আরও অনেকের কাছ থেকে মোট চার লাখ ৩৩ হাজার টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় রিনা দাসের স্বামী বিপ্লব দাস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম জানান, জরিনা নিজেই ভুয়া ইউএনও সেজে ফোন করেন এবং নিজেই গিয়ে টাকা আনেন। এ ঘটনায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান