মা হচ্ছেন সোনম, প্রকাশ করলেন বেবি বাম্প

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর। মা হতে যাচ্ছেন তিনি। আজ সোমবার (২১ মার্চ) ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে এ খবর জানান সোনম নিজে।

ছবিতে দেখা যায়, সোফায় বসে আছেন সোনমের স্বামী আনন্দ আহুজা। তার কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনম। নিজের হাত রেখেছেন বেবি বাম্পের ওপর।

ক্যাপশনে লিখেছেন, ‘চারটি হাত, সেরাটা দিয়ে তোমাকে বড় করবে। দুটি হৃদয়, যা তোমার প্রতিটি পদক্ষেপে এক হবে। একটি পরিবার, যারা তোমাকে ভালোবেসে পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতে পারছি না।’

কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন সোনম কাপুর- এ প্রশ্ন অনেকের। হ্যাশ ট্যাগে এ অভিনেত্রী লিখেন, ‘আমার প্রতিটি দিন অসাধারণ কাটছে। এই শরতে আসছে সে।’

সোশ্যাল মিডিয়ায় এ খবর প্রকাশের পর ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকা সোনমকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম। বর্তমানে লন্ডনের নটিং হিল বাংলোতেই রয়েছেন তারা। সেখান থেকে প্রায়ই ইনস্টায় ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী