,

তাসকিনকে আইপিএল থেকে প্রস্তাব

news-image

আগামী ২৬ মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমের। এই টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। আইপিএলে নতুন দল লখনউ সুপার জায়ান্টস তাসকিনকে দলে টানতে আগ্রহী। তবে এক্ষেত্রে একটি শর্ত জুড়ে দিয়েছে তারা। আইপিএলের পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

তাসকিন আহমেদ বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলছেন তিনি। লখনউ চাচ্ছে এই সিরিজ শেষেই তাসকিনকে পেতে। সেক্ষেত্রে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে না ডানহাতি পেসারের।

আইপিএলের এই দল থেকে এও বলা হয়েছে যে, তাসকিনকে ছাড়পত্র দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত আজকের (সোমবার) মধ্যেই তাদের জানাতে হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা পোস্টকে বিসিবির শীর্ষ এক কর্তা বললেন, ‘আমরা এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

এবার মেগা নিলামে ইংল্যান্ডের পেসার মার্ক উডকে দলে নিয়েছিল লখনউ। তবে আইপিএল শুরুর আগেই ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন এই ইংলিশ ক্রিকেটার। তার পরিবর্তেই তাসকিনকে দলে নিতে চায় লখনউ। শেষ পর্যন্ত তাসকিন খেলার ছাড়পত্র পেলে এবারের মৌসুমে বাংলাদেশ থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল মাতাবেন তিনি।

নিলাম থেকে আগেই দল পেয়েছেন আরেক পেসার মুস্তাফিজুর রহমান। এবার দিল্লি ক্যাপিটালসে নাম লিখিয়েছেন বাঁহাতি কাটার স্পেশালিস্ট।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড