বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইর রকিবুর রহমান আর নেই

news-image

ইউনিক গ্রুপের এমডির শোক

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান আর নেই। শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। এর আগে গত সোমবার রাত ৮টায় সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড থেকে দেশে আনা হয়। এরপর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তাকে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্র জানায়, কয়েক বছর ধরেই প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন ডিএসইর এ প্রবীণ সদস্য। সিঙ্গাপুরে কয়েক দফা চিকিৎসায় তিনি অনেকটা সুস্থ হন। মাঝে তিনি দুবার করোনা আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মো. রকিবুর রহমানের জন্ম ১৯৫১ সালের ১৮ আগস্ট ফেনী জেলার পরশুরাম থানার ১ নম্বর মির্জানগর ইউনিয়নের আশরাফপুর গ্রামের সাহেব বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে। ১৯৬৯ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীকালে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৭৫ সালের ২৮ জুন তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যপদ লাভ করেন। টানা তিন মেয়াদে দীর্ঘ ছয় বছর সততা ও নিষ্ঠার সঙ্গে ডিএসইর চেয়ারম্যান বা প্রেসিডেন্ট এবং বিভিন্ন মেয়াদে ১২ বছর ডিএসইর কাউন্সিলর বা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিএসইর চেয়ারম্যান থাকাকালীন বিশ্বের অন্য পুঁজিবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রমাগত উন্নয়ন পরিকল্পনার অধীনে ডিএসইকে এ অঞ্চলের অন্যতম সেরা স্টক এক্সচেঞ্জ হিসেবে প্রতিষ্ঠা করার প্রয়াসে তিনি বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

পুঁজিবাজার সম্পর্কে বিনিয়োগকারী ও বাজারচালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুঁজিবাজার-সংক্রান্ত সামগ্রিক শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা হাতে নেওয়া ডিএসই ভবনের জন্য নিকুঞ্জে সরকারের কাছ থেকে চার বিঘা জমি বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন।

ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহা. নূর আলী।

এক শোকবার্তায় তিনি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি জানিয়েছেন, রকিবুর রহমানের মৃত্যুতে আমরা শোকাহত। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা