,

দোলযাত্রার রঙ রঙ খেলায় তারকারা

news-image
বিনোদন ডেস্ক : গতকাল ছিল দোলযাত্রা। এই উৎসবকে ঘিরে বলিউড-টলিউড তারকারাও নিজেদের মতো কাটিয়েছেন দিনটি। রঙ খেলায় রাঙিয়ে তুলেছেন নিজেদের। তাদের কিছু সুন্দর মূহুর্তের ছবি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায়।

বলিউড-টলিউড কাঁপানো অভিনেত্রী পাওলি দাম। দুধসাদা সালোয়ারে আবির-ফাগের ছড়াছড়ি। তাল মিলিয়ে ওড়নায় ছিল রঙিন নকশা। আর নায়িকার গালে লাল আবিরের আভা।

এদিকে সপরিবারে রঙ খেলেছেন রাজ চক্রবর্তী। এই পরিচালক, তার স্ত্রী শুভশ্রী ও ছেলে ইউভান তিনজনকেই ধোপদুরস্ত সাদা পোশাকে দেখা গেছে। তিন জনেরই গালে-কপালে টকটকে লাল আবিরের ছোঁয়া।

৫০ বছরের জীবনসঙ্গিনী জয়া বচ্চনকে রঙে রাঙিয়ে উৎসবে মজতে দেখা গেছে ৭৮ বছরের অমিতাভ বচ্চনকে।

বিয়ের পর প্রথম হোলি ক্যাটরিনার। রঙে রঙিন হলেন ভিকি-ক্যাটরিনা। রঙ মাখালেন একে-অন্যকে।

স্বামী রাজ কুন্দ্রা, ছেলে ভিয়ান, মেয়ে সামিশাকে নিয়ে সপরিবার জমিয়ে হোলির হুল্লোড়ে মেতেছেন শিল্পা শেট্টি।

সাংসদ-তারকার তকমা সরিয়ে বসন্ত রঙে মাতোয়ারা হতে দেখা গেছে মিমি চক্রবর্তীকে। হলুদ-সাদা লেহেঙ্গায় সেজে প্রকাশ্যে এনেছেন আগামী ছবি ‘মিনি’র প্রথম পোস্টার এবং প্রচার ঝলক।

সব পরিস্থিতিতেই সব সময়ে রঙিন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দোলেও নায়িকাকে আপাদমস্তক রঙিন দেখা গেছে। একই ভাবে রঙিন তার বন্ধু সঞ্চারী চক্রবর্তীও।

দোলে ছেলে সহজের সঙ্গে বিন্দাস প্রিয়াঙ্কা সরকার। মা-ছেলের বাছাই সাদা সাজ। বাড়ির ছাদে দোল খেলার আয়োজন। মাটির থালায় হরেক রং। দু’জনে চুটিয়ে ডুব দিয়েছেন আবির-ফাগের সাগরে।

এদিকে শ্যুট শেষ হতেই উদযাপনে মেতেছেন সৌরভ দাস, রাফিয়াত রাশিদ মিথিলা। সৌরভের চুলে নীল, গোলাপি রঙের মেলা। মিথিলার গালে কপালেও লালচে আভা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের