বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে সাত শতাধিক বেসামরিক নাগরিক নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধে ইউক্রেনে ৫২ শিশুসহ সাতশ’র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। নিরাপত্তা পরিষদে জাতিসংঘের রাজনৈতিকবিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো এ তথ্য জানান। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডিকার্লো বলেন, হাসপাতাল ও স্কুলের মতো শত শত আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এখন পর্যন্ত ৭২৬ জন নিহত এক হাজার ১৭৪ জন আহত হওয়ার খবর নথিভুক্ত করেছে। যার মধ্যে ৬৩ জন শিশু রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দুপক্ষের মধ্যে সংঘাত এখনও চলছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরেই সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫শ বেসামরিক লোক নিহত হয়েছে।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। গত কয়েক সপ্তাহ ধরেই সেখানে গোলাবর্ষণ হচ্ছে। রুশ বাহিনী শহরটির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তাদের গোলাবারুদের ঘাটতি রয়েছে বলে সেটা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছে ইউক্রেন।

এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাতে এখন পর্যন্ত সাড়ে ১৩ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। তবে রাশিয়া বলছে, তাদের মাত্র ৪৯৮ সেনা নিহত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা