,

তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করেন স্বামী

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া থেকে উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে হত্যায় জড়িত প্রধান আসামী আব্দুর রাজ্জাককে গাজীপুর থেকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাজ্জাক প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় দায় স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়েই পুলিশ লাশ শনাক্ত করণে কাজ শুরু করে। লাশের পরিহিত প্যান্টের পকেটে পাওয়া জন্ম নিবন্ধনের ফটোকপি ও ব্যবহৃত মোবাইল ফোনের সূত্রধরে নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা হয়।

নিহত তরুণীর নাম রিবা আক্তার (১৫)। সে নরসিংদীর মাধবদীর খিলাগাও গ্রামের দুলাল মিয়ার মেয়ে। দুলাল মিয়া গাছা এলাকার একজন অটো চালক।

ওসি আরও জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম বুধবার সন্ধ্যায় মূল আসামী আব্দুর রাজ্জাককে গাজীপুরের গাছা এলাকা থেকে গ্রেপ্তার করে। সে ময়মনসিংহের ধোবাউড়ার টাংগা মধ্যপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত রাজ্জাক গাজীপুরের গাছা এলাকায় বসবাসকালীন সময়ে তরুণী রিবা আক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে। রিবা আক্তারকে সংবাদকর্মীর চাকুরীর প্রলোভনে আব্দুর রাজ্জাক মন্ডল (৬০) দুই মাস পূর্বে বিয়ে করে। বিয়ের পরে রাজ্জাকের কাছে চাকুরী ও স্ত্রীর মর্যাদা পেতে চাপ দেয় রিবা।

অপরদিকে রাজ্জাকের সঙ্গে তার সহোদর ভাই আমিনুল ইসলামের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। জমিজমা সংক্রান্ত বিরোধে সহোদর আমিনুল ইসলামকে হত্যা মামলার মত গুরুতর অপরাধে ফাঁসিয়ে দিতে এবং রিবা আক্তারের চাপ থেকে মুক্ত হওয়ার জন্য তাকে হত্যার পরিকল্পনা করে। এ জন্য আমিনুলের সঙ্গে জমিজমার বিরোধে জড়িত অপর দুইজনকে সঙ্গে নিয়ে রাজ্জাক হত্যাকাণ্ডের পরিকল্পনা করে।

পরিকল্পনানুযায়ী ১৪ মার্চ আব্দুর রাজ্জাক রিবা আক্তারকে গাজীপুর থেকে ধোবাউড়ায় নিজ বাড়িতে বেড়ানোর কথা বলে নিয়ে আসে। এরপর ধোবাউড়ার গোয়াতলা কংশ নদীর তীরে দুই হত্যাকারীর কাছে রিবাকে হস্তান্তর করে। চক্রটি রিবাকে পালাক্রমে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর রিবার ব্যবহৃত মোবাইলটি রাজ্জাক নিয়ে যায়।

এদিকে আমিনুল ও তার পরিবারের অন্যান্যদেরকে হত্যাকাণ্ডে ফাঁসাতে লাশের প্যান্টের পকেটে আমিনুল ইসলামের ছেলে শহিদুল্লাহ ও রিবার জন্ম সনদের ফটোকপি রেখে দেয়। পরে লাশ আমিনুলের বাড়ীর পাশের ধান ক্ষেতে রেখে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে ধোবাউড়া থানার মামলা নং-০৮, তারিখ-১৬/০৩/২০২২ দায়ের হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজ্জাককে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি