,

বঙ্গবন্ধুর জন্মদিনে টিভি আয়োজন

news-image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ। এ উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেল আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। সেখান থেকে বাছাইকৃত কিছু অনুষ্ঠানের কথা তুলে ধরা হলো এ আয়োজনে…

বিটিভি

সকাল সাড়ে ৯টায় প্রচার হবে চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। সেলিম খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন শান্ত খান ও দীঘি। রাত সাড়ে ৮টায় রয়েছে আলেখ্যানুষ্ঠান ‘এখানে আমার বঙ্গবন্ধু’। গান, নৃত্যনাট্য, বঙ্গবন্ধুর লেখা চিঠি থেকে পাঠ, চিত্রশিল্পীদের সাক্ষাৎকার, আবৃত্তি ও স্মৃতিচারণ দিয়ে সাজানো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রোমানা মালিক মুনমুন।

বৈশাখী টিভি

রাত ১০টায় প্রচার হবে নাটক ‘চেতনা’। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। টিপু আলম মিলনের লেখা নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। আরও আছেন তন্ময় সোহেল, আশরাফ কবির, অনামিকা, শরীফ প্রমুখ।

বাংলাভিশন

বিকাল ৫টায় রয়েছে ‘হৃদয়ের বাতিঘর বঙ্গবন্ধু’। ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।

মাছরাঙা টিভি

সন্ধ্যা সাড়ে ৭টায় রয়েছে তথ্যচিত্র ‘টুঙ্গিপাড়ার খোকা’। আবৃত্তি অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে নিবেদিত পঙ্ক্তিমালা’ প্রচার হবে রাত সাড়ে ১১টায়। এটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ূয়া।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড