,

এআইবিএলের সঙ্গে ইউনিক হোটেলের বিনিয়োগ চুক্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : পাঁচতারকা মানের হোটেল সেবা প্রদানকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডকে ৫০০ কোটি টাকা বিনিয়োগ সুবিধা দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)। গতকাল মঙ্গলবার শেরাটন ঢাকায় দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।

চুক্তিতে এআইবিএলের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ‘দ্য ওয়েস্টিন’ এবং ‘শেরাটন ঢাকা’।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, আলহাজ্ব মো. আব্দুস সালাম, বদিউর রহমান, মাহবুবুল আলম, আলহাজ্ব হাফেজ মো. এনায়েত উল্লা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্ব মো. লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, আলহাজ্ব মো. হারুন-অর-রশিদ খান, আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, আলহাজ্ব মো. আমির উদ্দিন পিপিএম এবং ব্যাংকের শীর্ষ নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ইউনিক গ্রুপের উপদেষ্টা ড. খন্দকার শওকত হোসেন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পরিচালকমন্ডলীর পক্ষে ডিরেক্টর গাজী মো. সাখাওয়াত হোসেন, মোহাম্মদ গোলাম সারওয়ার এফসিএ, সিইও ট্রাস্ট সৈয়দ সানোয়ারুল হক, ডিরেক্টর রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মো. শরীফ হাসান এফসিএস, ডিরেক্টর করপোরেট ফাইন্যান্স রিয়াদ হোসেন এবং ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এসএম কাউসার উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের