রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরপর দুজনকে চাপা দিল বাস

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় বাসচাপায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। মান্দা থানার ওসি শাহিনুর রহমান এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিংগা গ্রামের আব্দুস সাত্তার (৬০) এবং বাংড়া গ্রামের খোরশেদ আলম সরদার (৪৫)। সাত্তার ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে ছিটকাপড় বিক্রি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে নওগাঁগামী দোলন পরিবহন নামে একটি বাস রাস্তা পার হওয়ার সময় পথচারী খোরশেদকে চাপা দেয়। পরে রাস্তার অপর পাশে থাকা ভ্যানসহ সাত্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আহত অবস্থায় খোরশেদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী