এবার বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দিলো রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নসের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

আজ মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় বিবিসি অনলাইন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অন্যরাও ক্ষতির মুখে পড়বে। এদিকে রুশ সংবাদমাধ্যম আরটি ক্রেমলিনের এক বিবৃতির বরাতে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা বাইডেন প্রশাসনের নেওয়া রাশিয়া বিরোধী পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে দেওয়া হয়েছে।

রুশ নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য ব্যক্তিরা হলেন-হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং বাইডেনের ছেলে হান্টার, যিনি ইউক্রেনের জ্বালানি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করেন।

তালিকায় থাকা ব্যক্তিরা রাশিয়ান ফেডারেশনে ঢুকতে পারবেন না। যদিও ক্রেমলিন জানিয়েছে, মস্কো আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবে না, যদি তারা রাশিয়ার জাতীয় স্বার্থ পূরণ করে। অদূর ভবিষ্যতে এই তালিকায় আরও নাম যুক্ত করা হবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী