,

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শিক্ষাপ্রতিষ্ঠান

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে আজ মঙ্গলবার থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে পাঠদান শুরু হয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরাও নিজ নিজ স্কুলের শ্রেণীকক্ষে ছুটে আসেন। স্কুল প্রাঙ্গণও মুখরিত হয়ে উঠেছে শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায়।

এর আগে, গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরর্বতী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিভাগের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান অব্যাহত থাকবে।

মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা স্তরের প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে বন্ধ থাকে প্রাক-প্রাথমিক স্তর। চলতি বছরের শুরুতে সংক্রমণ আবারও বেড়ে গেলে ২১ জানুয়ারি থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, করোনা টিকার দুই ডোজ নেওয়া শিক্ষার্থীদের ক্লাসে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদের বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে বলা হয়েছে। তবে এখনো অনেক শিক্ষার্থী টিকার আওতার বাইরে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড