বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোল্যান্ড সীমান্তে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩৫

news-image

অনলাইন ডেস্ক : ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আহত হয়েছেন আরও ১৩৪ জন।

আজ রোববার ইউক্রেন সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ইউক্রেনের অন্যতম বৃহৎ ওই সামরিক স্থাপনাটি পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। ৩৬০ বর্গ কিলোমিটারের এই অঞ্চলটি ইউক্রেনের পশ্চিমাংশের সবচেয়ে বড় প্রদেশ।

এক বিবৃতিতে লভিভের সামরিক কর্তৃপক্ষ বলেছে, দখলদাররা আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রুশ সামরিক বাহিনী আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

তবে পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি মস্কো। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের ব্রিফিংয়ে এ ধরনের হামলার কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

রয়টার্সের একজন প্রতিনিধি সাইরেন বাজিয়ে অন্তত ১৯টি অ্যাম্বুলেন্সকে ইয়াভোরিভের দিকে যেতে দেখেছেন। ক্ষেপণাস্ত্র হামলার পর ওই এলাকার আকাশে ব্যাপক কালো ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন তিনি।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ বলেছেন, লভিভের কাছে আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। বিদেশি প্রশিক্ষকরা সেখানে কাজ করতেন। এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ন্যাটোর প্রতিক্রিয়াও জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা