রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কলকাতার সিনেমায় নাদিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের অনেক তারকা অভিনেত্রী এরই মধ্যে কলকাতার সিনেমা বা ওয়েব সিরিজে কাজ করেছেন। এবার তাদের দলে যুক্ত হচ্ছেন দেশের মডেল-অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সিনেমার নাম ‘সুনেত্রা সুন্দরম’। এটি নির্মাণ করবেন শিব রাম শর্মা আর এর গল্প লিখেছেন অর্পিতা রায় চৌধুরী।

জানা গেছে, আগামী ২৩ মার্চ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। সিনেমার গল্পটি হচ্ছে নিরাপদ শৌচাগারের জন্য সামাজিক আন্দোলন নিয়ে। এতে আরও অভিনয় করবেন কলকাতার বরেণ্য অভিনেত্রী পার্ণো মিত্র, বাংলাদেশের ফারজানা চুমকিসহ আরও অনেকে।

নাদিয়া বলেন, ‘ক্যারয়ারের শুরু থেকেই আমি সব সময়ই একটু ভিন্ন গল্পে কাজ করতে চেয়েছি। সুনেত্রা সুন্দরমের ভাবনাটি আমার বেশ আলাদা মনে হয়েছে। আশা করছি, খুব ভালো একটি কাজ হবে। এটি সামাজিক সচেতনতামূলক বিষয় শৌচাগার নিয়ে ছবিটি হতে যাচ্ছে’।

তিনি জানান, আগামী ২০ মার্চ এর শুটিংয়ে অংশ নেবেন নাদিয়া। আর শুটিং হবে চন্দননগর ও কলকাতার বিভিন্ন স্থানে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী