,

ব্রাহ্মণবাড়িয়ায় সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগ, মালিক পলাতক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নাপা সিরাপ খেয়ে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খানে (৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু ওই গ্রামের ইটভাটার শ্রমিক সুজন খানের ছেলে।
মৃত শিশুর পরিবার ও স্হানীয়রা  জানান, দুই দিন আগে ছোট ছেলে মোরসালিনের জ্বর উঠে। এর আগে থেকেই বড় ছেলে ইয়াসিন খানেরও জ্বর ছিল। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের মা ফার্মেসী থেকে নাপা সিরাপ এনে তাদেরকে খাওয়ানো হয়। সিরাপ খাওয়ানোর পর থেকে ইয়াছিন ও মোরসালিন বমি করতে থাকে। অবস্থার অবনতি হলে তাদেরকে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এরপর জেলা সদর হাসাপাতালে নেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে আনার পথে রাত ৯টার দিকে ইয়াসিন এবং বাড়িতে আনার পর রাত সাড়ে ১০টায় মোরসালিনের মৃত্যু হয়। এ দিকে ঘটনার পর থেকেই ওষুধের দোকান মা ফার্মেসীর মালিক পলাতক রয়েছেন। যদিও নাপা সিরাপটির মোড়কে ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ উল্লেখ রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, আমরা  দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মেডিক্যাল রির্পোট পাওয়ার পর জানতে পারব কি কারণে তারা মারা গেছে।নাপা সিরাপটি পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। ফার্মেসীর মালিক পলাতক রয়েছেন। পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

এ জাতীয় আরও খবর

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন