,

মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত

news-image

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের অষ্টগ্রাম ইটনা মিঠামইনে মোটরসাইকেল দুর্ঘটনায় এহসানুল ইসলাম রিজভী (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার উপজেলার ভাতশালা ২২ মিটার ব্রীজ এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত রিজভী জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর দক্ষিণপাড়া (মুন্সি বাড়ির) আবু তোরাব মিয়ার একমাত্র ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা কলেজের শেষ বর্ষের ছাত্র।

জানা গেছে, গতকাল রোববার মিঠামইন উপজেলার বৈরাটি গ্রামে বাবার ঠিকাদারী ব্যবসা দেখে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রিজভী। এসময় পথিমধ্যে অলওয়েদার সড়কে মোটরসাইকেলের সঙ্গে একটি ভ্যান গাড়ির ধাক্কা লাগে। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অষ্টগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামান বিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না