শার্শায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

news-image

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিন হোসেন ও আশরাফুল ইসলাম নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় যশোর-বেনাপোল মহাসড়কে শ্যামলাগাছি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিন হোসেন যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে এবং আশরাফুল ইসলাম একই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোরের নাভরন পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, বেনাপোল থেকে একটি মোটরসাইকেলে দুজন যশোরের দিকে যাচ্ছিল। অপর আরেকটি মোটরসাইকেলে দুই ব্যক্তি যশোর থেকে বেনাপোলে ফিরছিল। পথিমধ্যে শার্শার শ্যামলাগাছি নামক স্থানে দ্রুতগামী দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

এ সময় অপর মোটরসাইকেলের দুই যুবক গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী