বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোমানিয়ায় ২৮ নাবিক, দেশে ফিরবেন মঙ্গলবার

news-image

রোমানিয়া পৌঁছেছেন ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক। বাংলাদেশ সময় রোববার (৬ মার্চ) ভোরে তারা রোমানিয়া পৌঁছেছেন বলে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার (৫ মার্চ) দুপুরে ইউক্রেন থেকে মলদোভায় মৃত হাদিসুর রহমানের মরদেহ নিয়ে রওয়ানা দেন ২৮ নাবিক। তবে পথে একটি ফ্লোডিং ব্রিজ পড়ায় সেখানে কয়েক ঘণ্টা আটকে ছিলেন। পরে ব্রিজটি খুলে দেওয়ার পরে তারা আবার রওয়ানা দেন।

বাংলাদেশ সময় শনিবার রাত দুইটার দিকে তারা ইউক্রেন সীমান্ত ক্রস করে মলদোভা পৌঁছান। সেখান থেকে রোববার ভোরে রোমানিয়া সীমান্ত অতিক্রম করেছেন। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার তারা রোমানিয়া থেকে দেশে ফিরবেন। এর আগে ২ মার্চ বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন।

ইউক্রেনের অলভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছিল ‘বাংলার সমৃদ্ধি’। বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আর ফিরতে পারেনি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা