বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সকাল ১০টার মধ্যে এজলাস বসলে মামলাজট কমবে’

news-image

আদালত প্রতিবেদক : সকাল ১০টার মধ্যে নিম্ন আদালতের বিচারকদের এজলাসে উঠে বিচার কার্যক্রম শুরু করতে হবে। তাহলেই মামলাজট ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমে আসবে। আজ শনিবার পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স আলোচনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে এবং আইনের বিধান অনুসরণ করে কাজ করতে হবে। প্রধান বিচারপতির দেওয়া নির্দেশনা সমন্বয় করে বিচারকার্য পরিচালনা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকার দায়রা জজ কেএম ইমরুল কায়েশ বলেন, মানি লন্ডারিং আইন, দুদক আইন ও মাদক আইনের মামলার ক্ষেত্রে প্রয়োজনে তদন্তকারী সংস্থাগুলো সমন্বয় করে তদন্ত করতে হবে

সভাপতিত্বের বক্তব্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী বলেন, মামলার তদন্ত প্রতিবেদন মামলার ভিত্তি রচনা করে দেয়। তদন্তের ক্ষেত্রে যে ধরনের অনিয়ম হয়ে থাকে সেগুলোর বিষয়ে তদন্ত কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। তদন্তে তদারকিদের এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে।

উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাক্ষীর উপস্থিতি বাড়ানো, আলামত হাজির করা, আলামত নিষ্পত্তি ইত্যাদি করতে হবে। পেশাদার মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারীসহ অন্য পেশাদার অপরাধীদের বিরুদ্ধে করা মামলাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে। এ ধরনের মামলা আমরা বিশেষ গুরুত্ব দিয়ে খুব স্বল্প সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করে দেব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডি এমপির বিভিন্ন থানার ২৫ জন ওসি, বিভিন্ন জোনের ডিসি, পিবি আই, র‌্যাব, দুদক কর্মকর্তা, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. ফিরোজুর রহমান মন্টু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা