,

ভারতের বিহারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

news-image

অনলাইন ডেস্ক : ভারতের বিহারে এক বিস্ফোরণে শিশুসহ ১২ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। বৃহস্পতিবার গভীর রাতে ভাগলপুরের তাতারপুর থানা এলাকার কাজভালিচকের একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের তিনটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে আশেপাশের অনেক বাড়ির দেয়ালেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে ভাঙা বাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এই সময় পাশের বাড়িতে ঘুমন্ত লোকজনও গুরুতর আহত হয়েছে।

এ বিস্ফোরণে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত এলাকা কেঁপে ওঠে এবং চার কিলোমিটার পর্যন্ত এলাকায় বিস্ফোরণের প্রতিধ্বনি শোনা যায়। ঘটনার পরে স্থানীয় লোকজন ধ্বংসস্তূপ থেকে অনেককে উদ্ধার করলেও পুলিশ কয়েক ঘণ্টার পরিশ্রমের পর জেসিবির সাহায্যে ধ্বংসাবশেষ সরিয়ে নেয়।

ভাগলপুরের ডিএম সুব্রত কুমার সেন বলেন, যে বাড়িটিতে বিস্ফোরণ হয়েছিল, সেখানে আতশবাজি তৈরি করা হত। বিস্ফোরণের আসল কারণ কী সেটা তদন্ত শেষে জানানো হবে। একই সময়ে, প্রতিবেশীরা এবং আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আতশবাজি তৈরির আড়ালে ওই বাড়িতে বোমা তৈরি করা হত।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড