বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহ্ত্তম জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বিদ্যুৎকেন্দ্রের ভবন এবং ইউনিটগুলোতে রুশ সেনাদের ভারী গোলাবর্ষণের কারণে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন পাশ্ববর্তী শহর এনারহোদরের মেয়র দিমিত্রো অরলভ। আজ ‍শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা সিএনএন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার সেনারা চারদিক থেকে গুলি চালাচ্ছে। গোলাবর্ষণের কারণেই প্লান্টে আগুন লেগেছে, এমনটাই দাবি সেখানকার কর্মকর্তাদের ।

তবে অগ্নিকাণ্ডে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। তার আগে মেয়র দিমিত্রো তার শহরে রুশ এবং ইউক্রেনের সেনাদের মধ্যে তীব্র লড়াইয়ের খবর জানান।

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণে নিতে গত বুধবার ট্যাংক ও ভারী সামরিক যান নিয়ে প্রবেশের চেষ্টা চালায় রাশিয়ার সেনারা। কিন্তু সেখানকার বাসিন্দা এবং শ্রমিকদের প্রতিরোধের মুখে পড়ে। তবে এখনও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণের দাবিও করে রুশ বাহিনী। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ডিনিপার নদীর তীরে এটি অবস্থিত। দেশটিতে সক্রিয় বিদ্যুৎকেন্দ্র রয়েছে চারটি।

অগ্নিকাণ্ডের একদিন আগে আন্তর্জাতিক আণবিক জ্বালানি সংস্থা (আইএইএ) জানায়, দেশটির পারমাণবিক সুরক্ষা বজায় রাখতে ইউক্রেন এবং অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে তারা।

বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে কিনা, এ বিষয়ে ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে আইএইএ। এদিকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একজন মুখপাত্র সামাজিক যোগযোগ মাধ্যমে রুশ বাহিনীকে ভারী অস্ত্রে গোলাগুলি বন্ধের আহ্বান জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা