,

ভর্তির দাবিতে সাত কলেজের ভর্তিচ্ছুদের নীলক্ষেতে সড়ক অবরোধ

news-image

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতক শ্রেণির ফাঁকা আসন পূরণের দাবি নিয়ে রাজধানীর নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অবরোধ করেন আন্দোলনকারীরা। সড়ক অবরোধের কারণে আশেপাশের সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সাত কলেজের মোট আসনের মধ্যে প্রায় তিন হাজার আসন ফাঁকাই রয়ে গেছে। এতোগুলা ফাঁকা আসন রেখেই কলেজগুলোতে ভর্তি কার্যক্রম স্থগিত করে দেয়া হচ্ছে। আসন ফাঁকা না রেখে অবিলম্বে এসব আসনে শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।

শিক্ষার্থীদের প্রতি প্রশাসন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন জানিয়ে তারা আরও বলেন, কলেজগুলোতে বিষয় মনোনয়নের সময় উল্লেখ করা ছিলো সাত কলেজের মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি। কিন্তু চূড়ান্ত মনোনয়নের পর ২৩ ফেব্রুয়ারি এসে হঠাৎ জানানাে হয়, সাত কলেজে ভর্তি নেয়া হয়েছে মোট ২৩ হাজার ২৬২ আসনে, যা কোনোভাবেই যুক্তিসংগত নয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড