সরাইলে শিক্ষক লাঞ্ছিতকারীদের গ্রেপ্তারের দাবীতে শিক্ষকদের মৌন মিছিল, ২৪ ঘন্টার আলটিমেটাম

news-image

সরাইল প্রতিনিধিঃ সরাইলে কর্মসৃজন প্রকল্পের কাজের অনিয়ম দূর্নীতির প্রতিবাদ করায় দুবাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলামকে লাঞ্চিতকারী ইউপি সদস্য সৈয়দ আলী ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবীতে মৌন মিছিল করেছে শিক্ষকরা। গতকাল বেলা ২টায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে হয়েছে এ মৌন মিছিল। তারা থানার অফিসার ইনচার্জের সাথে সাক্ষাত করে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। সূত্র জানায়, গতকাল শিক্ষক মোঃ নুরুল ইসলাম, উত্তম ঘোষ, আল-এমরান, দেওয়ান রওশন আরা লাকি ও কাউছার মোল্লার নেতৃত্বে দেড় শতাধিক শিক্ষকের অংশ গ্রহনে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল থানায় চলে যায়। শিক্ষক নেতৃবৃন্দ অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদের সাথে সাক্ষাত করেন। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকের উপর হামলাকারী ইউপি সদস্য ও মামলার প্রধান আসামী সৈয়দ আলী সহ সকলকে গ্রেপ্তারের জোর দাবী জানিয়েছেন। ওসি আসামীদের গ্রেপ্তার ও এক সপ্তাহের মধ্যে এ মামলার অভিযোগ পত্র আদালতে প্রেরন করার আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত: গত ২৬ মে সকাল সাড়ে ৯টার দিকে ইউপি সদস্য মোঃ সৈয়দ আলীর নেতৃত্বে কয়েকজন লোক বিদ্যালয়ে প্রবেশ করেন। তারা সকল শিক্ষার্থীকে ছবি তোলার কথা বলে ডেকে জড়ো করেন। পরে শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে পিটিয়ে লাঞ্ছিত করেন। এক পর্যায়ে তাকে জুতাপোটাও করা হয়েছে। পরে প্রধান শিক্ষক বাদী হয়ে সৈয়দ আলীকে প্রধান আসামী কওে পাঁচ জনের নাম উল্লেখ কওে অজ্ঞাতনামা আরো ৭-৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

 

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি