বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল মঙ্গলবার পবিত্র শবে বরাত

news-image

কাল মঙ্গলবার পবিত্র শবে বরাত। মুসলিম উম্মাহ গভীর শ্রদ্ধা ভক্তি ও ভালবাসায় রাতটি উৎযাপন করবে। শাবান মাসের ১৫তম রাত (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়।  এই রাতটি মুসলিমদের কাছে মুক্তি বা ভাগ্য রজনী বলেও পরিচিত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ  মুক্তি বা সৌভাগ্য। শবে বরাত  মানে হলো মুক্তি বা সৌভাগ্যের রজনী। আরবি ভাষায় রজনীটির নাম লাইলাতুল বরাত। বিশ্ব মুসলিম এই রাতে ইবাদত-বন্দেগি, দোয়া- মোনাজাত, নামাজ, তেলাওয়াত, জিকির, মিলাদসহ নানা ধর্মীয় কর্মসূচি পালন করে থাকে। মসজিদগুলোতে উৎসবমুখর পরিবেশে পালিত হয় পবিত্র শবে বরাত। মহান আল্লাহ তায়ালাও  সৌভাগ্যের এই রাতে রহমতের দুয়ার খোলে দেন। অপরাধীকে ক্ষমা করেন। অসুস্থের সুস্থতা দান ও  অভাবীর অভাব দূর করেন। মানুষের মনের কল্যাণকর সব ইচ্ছাগুলো আল্লাহ তায়ালা পুরো করেন।

তাছাড়া শবে বরাতে রাতভর ইবাদত, পর দিন রোজা ইত্যাদি মাহে রমজানেরই আগাম বার্তা। শবে বরাত দিয়েই শুরু হয় রোজার পূর্ণ প্রস্তুতি।

শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল  মোকাররমে রাতব্যাপী ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে। এছাড়াও রাজধানীসহ সারাদেশের মসজিদ, মাদরাসা, খানকা ও উপাসনালয়ে রাতাটি যথাযত মর্যাদায় পালিত হবে। পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি  মো.আবদুল হামিদ, প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও  বিএনপি চেয়ারপারসন বেগম  খালেদা জিয়া, জাতীয়পার্টির চেয়ারম্যান হুসাইন মু. এরশাদ পৃথক পৃথক বাণী দিয়েছেন। সকলেই দেশের শান্তি সমৃদ্ধি, উন্নয়-অগ্রগতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক