,

পুতিন স্মার্ট, তবে আমাদের নেতারা হাবা: ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর নেতাদের তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি তাদের হাবা বা বোকা বলে সম্বোধন করেন। খবর এনডিটিভির।

ফ্লোরিডার ওরল্যান্ডোতে বার্ষিক কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন সম্মেলনে ৮৬ মিনিট ধরে বক্তব্য রাখেন ট্রাম্প। বক্তব্যকালে তিনি নানা বিষয় নিয়ে বিরোধীদের সমালোচনা করেন এবং দর্শক-শ্রোতাদের হাততালি কুড়ান।

কিয়েভে যখন রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধোঁয়া উড়ছে, প্রাণহানী ঘটছে, তখন ট্রাম্প এ আগ্রাসনের জন্য দায়ী করছেন বাইডেনের ‘দুর্বলতা’কে। সেইসঙ্গে পুতিনের বুদ্ধির প্রশংসাও করেন তিনি।

তিনি বলেন, ‘এটা সবাই বুঝেন, এ ভয়ানক বিপর্যয় কখনোই ঘটতো না যদি আমাদের (মার্কিন) নির্বাচনে কারচুপি না হতো।’

এ সময় তিনি বলেন, ‘পুতিন যে স্মার্ট, এটা কোনো সমস্যা নয়। তিনি অবশ্যই স্মার্ট। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নেতারা আসলেই হাবা (বোকা)।’

বেশ কিছুদিন পর ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কথা বলতে শোনা গেলো। তার বিরুদ্ধে ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন হামলায় উসকানি দেয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে বিচার চলছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের