শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে সামনে আসছেন দুই ভাই

news-image

বিনোদন প্রতিবেদক : পার্থ মজুমদার ও তার ছোট ভাই বাপ্পা মজুমদারের জন্ম সংগীত পরিবারে। আর দু’জনেই জড়িয়ে আছেন সংগীতের সঙ্গে। বড় ভাইয়ের সুর-সংগীতে বহু গানের কণ্ঠ দিয়েছেন বাপ্পা। তবে কখনো একসঙ্গে ক্যামেরার সামনে আসেননি তারা দু’জন। এবার গানচিত্রে দেখা মিলবে তাদের। আতিউর রহমানের কথায় ও পার্থ মজুমদারের সুরে ‘হয়ে যাও তুমি’ গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। এটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।

বড় ভাই পার্থ মজুমদার বলেন, ‘আমরা দুই ভাই আগেও গান করেছি। তবে এ গানটি অন্য রকম। আমি ক্যামেরার সামনে সব সময় অপ্রস্তুত থাকি। ক্যামেরা থেকে দূরে থাকতেই পছন্দ করি। তবে বাপ্পার অনুরোধে সামনে এলাম। গানটি স্যাড রোমান্টিক। আশা করি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

জানা গেছে, খুব শিগগিরই ‘হয়ে যাও তুমি’ গানটি প্রকাশ হবে ঢুলি মিউজিকের ব্যানারে।

 

এ জাতীয় আরও খবর

ইরানে মার্কিন হামলায় বন্ধ ১০ হাজার মানুষের পানির সংযোগ

তৃতীয় স্থান লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড

শিল্পকলায় ফিরছে নাটক ‘আদমসুরত’

মবতন্ত্র নয়, আইনের শাসন চাই: সাইফুল হক

রাজনৈতিক বিবেচনায় বঞ্চনা মানবতার বিরুদ্ধে: রিজভী

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

এআই প্রশিক্ষণে চার নারী কর্মকর্তাকে যুক্ত করল বাংলাদেশ ব্যাংক

তিন জেলার নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় বাপ্পি-রাকিব ৭ দিনের রিমান্ডে

ট্রল-অপবাদে দায়িত্ব থেকে সরে যাব না: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর উদ্যোগে ইতিবাচক পরিবর্তনের দাবি

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা