,

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জন গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আজ দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে খন্দকার মঈন আরও জানান, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‌্যাব-৮ এর সদস্যরা গতকাল শুক্রবার গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ধর্ষণের ঘটনায় জড়িত রাকিব মিয়া ওরফে ইমন, পিয়াস ফকির, প্রদীপ বিশ্বাস, নাহিদ রায়হান, মো. হেলাল ও তূর্য মোহন্তকে গ্রেপ্তার করেন তারা।

র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা স্থানীয় একটি অপরাধ চক্রের সদস্য এবং সেটির নেতৃত্বে রয়েছেন রাকিব। তারা সবাই গোপালগঞ্জ ও তার আশপাশের এলাকার স্থায়ী বাসিন্দা। এই চক্র মাদকসেবন, জুয়ার সঙ্গেও জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে খন্দকার আল মঈন জানান, ২৩ ফেব্রুয়ারি রাতে তারা ইজিবাইক দিয়ে নবীনবাগ হেলিপ্যাড সংলগ্ন এলাকায় যাওয়ার পথে মেয়েটিকে তার বন্ধুর সঙ্গে দেখে গাড়ি থামিয়ে তাদের নাম-পরিচয় জানতে চান। এ সময় তারা মেয়েটিকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন। এ নিয়ে মেয়েটির বন্ধুর সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা বন্ধুকে মারধর করে মেয়েটিকে একটি ভবনে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড