বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে : বাণিজ্যমন্ত্রী

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে গেলেও সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের এক কোটি নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির মাধ্যমে তেলসহ নানা ধরনের পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এসএমই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নতমানের দেশীয় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, স্বল্প পুঁজিতে ধীরে ধীরে বড় ব্যবসাপ্রতিষ্ঠান গড়া সম্ভব। তাই মানুষেরর ভাগ্য পরিবর্তনে ব্যবসার বিকল্প নেই।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে মনিপুরী তাঁতী শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মাসব্যাপী এ মেলা হচ্ছে। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মুক্তিযোদ্ধা আবু ইউসুব সুর্যর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য তানভীর ইমাম, সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা