পণ্যের দাম কবে কমবে, জানতে ৯৯৯-এ হাজারো ফোন

news-image

নিজস্ব প্রতিবেদক : জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশি সেবা দেওয়ার জন্য সরকার জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ চালু করলেও বর্তমানে হাজারো ভোক্তা সেখানে ফোন দিয়ে পণ্যের দাম-সংক্রান্ত প্রশ্ন করছেন। দ্রব্যমূল্যের এত দাম, তারা কী খাবেন, কোথায় যাবেন, কীভাবে চলবেন, কল দিয়ে ইত্যাদি জানতে চাচ্ছেন ভোক্তারা।

৯৯৯ সূত্রে জানা যায়, গত কয়েকদিনে তারা এধরনের হাজারো ফোন পেয়েছেন। যাদের অধিকাংশের প্রশ্ন ছিল- সবজির দাম কবে কমবে? রোজায় পণ্যের দাম কমবে নাকি বাড়বে? মশলার দাম কেন বাড়ছে? সয়াবিন তেলের দাম কত হবে? রোজায় চিনির দাম কি আরও বাড়বে?

জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার একটি সংবাদ মাধ্যমেকে বলেন, বর্তমানে দ্রব্যমূল্য সংক্রান্ত অনেক কল পাচ্ছি আমরা। কল দিয়ে ভোক্তারা জিজ্ঞেস করছেন- ‘জিনিসপত্রের এত দাম, তারা কী খাবে, কোথায় যাবে, কীভাবে চলবে?’ সেসব কলারকে আর্থিক সহায়তার জন্য জাতীয় কল সেন্টার ‘৩৩৩’-এ কল করতে বলা হয়।

৯৯৯ সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শুধু চলতি বছরের জানুয়ারিতেই ৯৯৯ সেবার সঙ্গে সম্পৃক্ত নয় এমন ১ লাখ ২৭ হাজার ৩১০টি কল আসে। এসব কলের অধিকাংশই দ্রব্যমূল্য সংক্রান্ত।

এদিকে, কয়েক মাস ধরে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চরম বিপাকে পড়েছেন দেশের সাধারণ মানুষ। বিশেষ করে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠছে। জরুরি সেবার কল সেন্টারে এরই প্রতিফলন ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী