বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লাকে ১৫১ রানে আটকে দিল বরিশাল

news-image

স্পোর্টস ডেস্ক : নারিন ঝড়ের পরও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৫১ রানে আটকে দিয়েছে সাকিবের বরিশাল। এবারের বিপিএলে চ্যাম্পিয়ন হতে সাকিবদের দরকার ১৫২ রান। এদিন প্রথম ইনিংসেই নারিন ঝড়ে প্রথম ৬ ওভারেই কুমিল্লার আসে ৭৩ রান। ফাইনালের মহারণে রান উৎসব করবে ইমরুলের দল এমন কল্পনাও করে ফেলেছিলেন অনেকে। কিন্তু মুজিব-ব্রাভোরা তা হতে দেননি। দারুণ বোলিংয়ে আটকে রাখেন কুমিল্লার ব্যাটসম্যানদের।

শেষ দিকে মঈন-রনির ব্যাটে ৫১ বলে ৫৩ রান যোগ করে কুমিল্লা। ৩২ বলে ৩৮ রান করে মঈন ফিরলে ভাঙে এই জুটি। সর্বোচ্চ ২৩ বলে ৫৭ রান করেন নারিন। ২১ বলে ফিফটি করেছিলেন এই ক্যারিবীয়ান।

এ ছাড়া আর কেউ ২০ রানের বেশি করতে পারেননি। কুমিল্লা ৯ উইকেট হারিয়ে তোলে ১৫১ রান। জয়ের জন্য সাকিবদের প্রয়োজন ১৫২ রান।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা