সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে থেকে প্যারোলে মুক্তি, শপথ নিলেন নির্বাচিত চেয়ারম্যান

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কারাগার থেকে নির্বাচিত চেয়ারম্যান মনিরুল ইসলাম প্যারোলে মুক্তি পেয়ে বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নেন।কারাগার থেকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে  জেলা প্রশাসক মো. শাহগীর আলম তাকে শপথবাক্য পাঠ করান। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংতার ঘটনায় দায়ের করা মামলার আসামি। মনিরুল ইসলাম সদর উপজেলা ইসলামী ঐক্যজোটের যুগ্ম-সাধারণ সম্পাদক।
আজ (১৭) ই ফেব্রুয়ারি জেলার সদর ও বিজয়নগর উপজেলার ২০টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নেন।ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেলার দিদারুল আলম জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি পান মনিরুল।  শপথগ্রহণ শেষে তাকে আবার কারাগারে নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মনিরুল ইসলাম। তার পক্ষে পরিবারের সদস্যরা এবং দলীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালান। ৩৯৬১ ভোট পেয়ে  মনিরুল ইসলাম নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ