রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার যুক্তরাজ্যে মিললো করোনার ডেল্টাক্রন ধরন

news-image

আন্তর্জাতিক ডেস্ক স: করোনা ভাইরাসের নতুন ধরন ডেল্টাক্রন নিয়ে বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগের মধ্যে রয়েছেন। এবার নতুন এ ধরনটির অস্তিত্ব পাওয়া গেছে যুক্তরাজ্যেও।

করোনা ভাইরাসের ডেল্টা ও ওমিক্রন ধরনের সমন্বয়ে তৈরি হয়েছে নতুন ধরন ডেল্টাক্রন। ধরনটি কেমন হবে, কতোটা প্রাণঘাতি হবে- তা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে।

শনাক্ত হওয়ার পর থেকেই ধরনটির ওপর বিশেষ নজর রাখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এখন পর্যন্ত ডেল্টাক্রন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি; জানা যায়নি এটি কতোটা প্রাণঘাতি।

এর আগে করোনার সবচেয়ে প্রাণঘাতি ধরন হিসেবে ডেল্টা (ভারতে প্রথম শনাক্ত হয়) বহু মানুষের প্রাণ কেড়ে নেয়।

পরে গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় ওমিক্রন, যা এখন পর্যন্ত করোনার সবচেয়ে সংক্রামক ধরন হিসেবে পরিচিত।

ওমিক্রন দ্রুত সময়ের মধ্যেই বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়ে। কম প্রাণঘাতি হলেও এটি শনাক্ত হওয়ার পর বিশ্বে পাঁচ লাখের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা।

নতুন ধরনটিতে ওমিক্রন ও ডেল্টার বৈশিষ্ট রয়েছে। এ কারণে এটির নামকরণ হয়েছে ডেল্টাক্রন। সূত্র: এনডিটিভি

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী