,

কীর্তনখোলা-১০ করে আনা হলো সুরভীর যাত্রীদের

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল-ঢাকা নৌ রুটের যাত্রীবাহী সুরভী-৭ লঞ্চের যাত্রীদের কীর্তনখোলা-১০ লঞ্চে করে বরিশালে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকল পৌনে ১০টায় লঞ্চটি বরিশাল নৌ বন্দর ঘাটে পৌঁছায়।

যাত্রীরা জানান, গতকাল ঢাকা থেকে ছেড়ে আসার পর রাত সাড়ে ১০টার দিকে ধলেশ্বর নদীতে বালুবাহি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে সুরভী-৭ লঞ্চটির। এতে ঘটনাস্থলেই ডুবে যায় বাল্কহেডটি। হঠাৎ করে দুই নৌযানের সংঘর্ষে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। লঞ্চের সামনের দিকে ফাটল দেখা দিলে সেটি গজারীয়ায় নোঙর করে রাখা হয়। এর জন্য বাল্কহেড ও লঞ্চ চ‍ালকদের দোষারোপ করেন যাত্রীরা।

বিআইডব্লিউটিএ’র বরিশালের বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, লঞ্চটিতে প্রায় ৫শ’যাত্রী ছিল। ঘটনার পরপরই লঞ্চটি নোঙর করে রাখা হয় এবং পরিস্থিতি সামাল দিতে সেখানে নৌপুলিশ ও কোস্টগার্ড অবস্থান করে। পরে ভোরে কীর্তনখোলা-১০ লঞ্চে করে যাত্রীদের নিরাপদে বরিশাল নিয়ে আসা হয়।

লঞ্চের মালিক রিয়াজুল কবির জানান, অবৈধভাবে রাতে বাল্কহেড চালিয়ে লঞ্চকে ধাক্কা দেয়। এতে লঞ্চের সামনের দিকে উপরের অংশ ফেটে যায়। পরে মাস্টার লঞ্চটি নদীর তীরে নোঙর করেন। বাল্কহেডটি ডুবে যায়। এর পর কীর্তনখোলা-১০ লঞ্চে যাত্রীদের বরিশালে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম