বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিটি আইনের মামলায় জামিন পেলেন দীপ্তি রানী

news-image

নিউজ ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দিনাজপুরের পার্বতীপুরের কলেজছাত্রী দীপ্তি রানী দাস জামিন পেয়েছেন। বৃহস্পতিবার এ রায় দেন বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ।

ওই মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হয় দীপ্তি। এ আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে গত বছর হাইকোর্টে আপিল করে দীপ্তি। এর ওপর চূড়ান্ত শুনানি নিয়ে সিদ্ধান্ত দেন হাইকোর্ট।

হাইকোর্ট বলেন, ‘দেখা যাচ্ছে, আপিলকারী মাইনর গার্ল (অপ্রাপ্তবয়স্ক মেয়ে)। এ দিক বিবেচনায় আপিল মঞ্জুর করা হলো।’

দীপ্তিকে আইনি সহায়তা দিচ্ছে আইন ও সালিশ কেন্দ্র। আদালতে দীপ্তির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেড আই খান, মো. আসাদুজ্জামান, আনিসুল হাসান ও মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা