,

গাছে ফুল না হওয়ায় মালিদের জেলে দিলেন কিম

news-image

অনলাইন ডেস্ক : বাবা কিম জং-ইলের জন্মবার্ষিকীতে তার ছবি বিশেষ ফুল দিয়ে সাজিয়ে তোলার কথা ভেবেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তবে সময়মতো সেই বিশেষ ফুল নিয়ে আসতে না পারায় মালিদের ছয়মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন কিম। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায় উত্তর কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে।

জানা গেছে, ওই ফুলের নাম কিমজংগিলিয়াস। যার নামকরণ করা হয়েছে কিমের পিতা কিম জং-ইলের নামানুসারে। এই ফুলের জন্য প্রয়োজন সঠিক আবহাওয়া। গ্রিন হাউজে সেই উপযুক্ত পরিবেশ তৈরি করে এই ফুল চাষ করা হয়।

ডেইলি এনকে-র প্রতিবেদন অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি ছিল কিমের বাবার জন্মবার্ষিকী। কিমজংগিলিয়াস ফুল দিয়ে বাবার মূর্তি এবং ছবি সাজিয়ে তুলতে চেয়েছিলেন কিম। এজন্য ডাক পড়ে গ্রিন হাউজের ম্যানেজার হানের। তবে তিনি ফুল নিয়ে হাজির হতে পারেননি। কেননা সময়মতো গাছে ওই ফুল ফোটাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপরই হান এবং তার সমস্ত মালিকে ছয়মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন কিম।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের