পেনাল্টি মিস করে মেসির নতুন রেকর্ড

news-image

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হয়েছিলো রিয়েল মাদ্রিদ। প্রথম থেকেই পুরো ম্যাচের নিয়ন্ত্রণে ছিলো পিএসজি। আর এ ম্যাচে পেনাল্টি মিস করে মেসি গড়লো নতুন এক রেকর্ড।

রিয়ের বিপক্ষে খেলার দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে পেনাল্টি মিস করার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করার রেকর্ডে যৌথভাবে ভাগ বসিয়েছেন লিওনাল মেসি। এর আগে একক ভাবে পেনাল্টি মিসের শীর্ষ ছিলেন আর্সেনালের সাবেক তারকা থিয়েরি ওঁরি।

এ ম্যাচের পেনাল্টিসহ মেসি এই প্রতিযোগিতায় মোট ২৩টি পেনাল্টির মধ্যে ৫টি মিস করেছেন। হেনরিও তার সমান পেনাল্টি মিস করে এতদিন ছিলেন এককভাবে শীর্ষে। অন্যদিকে ২৩টি পেনাল্টি শট নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ছাড়িয়ে গেছেন মেসি।

পিএসজির শেষ মুহূর্তে জয় পাওয়া ম্যাচের ৬০ মিনিটে কার্ভাহাল এমবাপেকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাঁজান রেফারি। কিন্তু অপ্রত্যাশিতভাবে মেসি সেই পেনাল্টি মিস করে বসেন। আর্জেন্টাইন খুদেরাজের গতিময় স্পট কিক ডানদিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন কর্তোয়া। এ বিষয়ে ম্যাচ শেষে মাদ্রিদ গোলরক্ষক কর্তোয়া বলেছেন, এই ধরনের ম্যাচে গোলরক্ষক হিসেবে আপনাকে জানতে হবে কিছু করা লাগতে পারে। আমি মেসির পেনাল্টি নিয়ে অনেক গবেষণা করেছি আর চেষ্টা করেছি তার সঙ্গে খেলতে যখন আমি লাইনে ছিলাম। অবশ্য কিছুটা ভাগ্যেরও দরকার আছে এ ব্যাপারে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী