,

রাবিতে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

news-image

রাবি প্রতিনিধি : তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত’, ‘কেউ পাবে, তো কেউ পাবে না; তা হবে না হবে না’ এমন সব স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে একদল শিক্ষার্থীরা। এ ছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে তাদের বিক্ষোভ শুরু হয়। সেখান থেকে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তারা সেখানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

মিছিল শুরুর আগে তারা এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের নিচতলায় দুটি ওষধি গাছ লাগান এবং মিছিল পরবর্তী সময়ে ক্যাম্পাসের দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ ছাড়া ট্রাপচাপায় নিহত হিমেলের স্মরণে রক্তদান কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ শেষে সংগঠনটির সভাপতি কাজী মোহাম্মদ নোমান বলেন, ‘যারা প্রেম বঞ্চিত তারা একাকিত্বে আত্মাহত্যার পথ বেছে নেই। তাদের রক্ষার জন্য একটা সংগঠন থাকা চাই আর সেটা হলো প্রেমবঞ্চিত সংঘ। আমরা এই দিবসে ভালোবাসাকে স্মরণ রাখতে বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, ক্যাম্পাসে দুস্থ লোকদের খাবারের ব্যবস্থা করেছি।’

সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাজী মোহাম্মাদ নোমান এবং সাধারণ সম্পাদক ইহতেশামুল হক ইবনুরের নেতৃত্বে বিক্ষোভে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান