,

জায়েদ খান জানালেন কষ্টের কথা

news-image

বিনোদন প্রতিবেদক : আজ বিশ্ব ভালোবাসা দিবস। সারা বিশ্বে উৎসবমুখর পরিবেশে দিনটি পালিত হয়ে থাকে। কিন্তু বিশেষ এই দিনটিতে আদালতে থাকতে হয়েছে চিত্রনায়ক জায়েদ খানকে। ভালোবাসা দিবসে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে তাকে। তিনি জানিয়েছেন, বিশেষ এই দিনটিতে আদালতের বারান্দায় ঘুরতে হবে, তা কতটা কষ্টের বলে বোঝানো যাবে না।

এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্থগিত হওয়া ‘সাধারণ সম্পাদক’ পদ নিয়ে জটিলতা এখনো কাটেনি। সমিতির নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসতে পারবে না বলে আজ সোমবার জানিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ আজ এ আদেশ দেন।

জায়েদ খান বলেন, ‘নির্বাচিত হয়েও ভালোবাসা দিবসের দিন আদালতে উপস্থিত থাকতে হবে। এটা খুবই দুঃখজনক ও কষ্টের। এটি আমার জন্য খুব খারাপ অভিজ্ঞতা। এই অন্যায়ের অবসান চাই। শিল্পীরা ভালোবাসার মানুষ। তাদের নিয়ে কেন কাঁদা ছোড়াছুড়ি, তাদের নিয়ে কেন ট্রোল। এসব যারা করার সুযোগ করে দিচ্ছেন বা করছেন তাদের শুভবুদ্ধির উদয় হোক।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড