,

দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হল নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আকাশচুম্বী ভবন নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে নিউইয়র্ক নগরের সৌন্দর্য দেখার সুযোগ করে দেওয়া হয়েছে সাধারণ দর্শনার্থীদের জন্য। শুক্রবার গগনচুম্বী এ টাওয়ারের অবজারভেশন ডেক দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ধসে পড়া টুইন টাওয়ারের জায়গায় নির্মাণ করা হয়েছে দর্শনীয় এ গ্লাস টাওয়ার। এটা পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ টাওয়ার।
শুক্রবার সকালে ফিতা কেটে উদ্বোধনের পর দর্শণার্থীরা এ টাওয়ারের অবজারভেশন ডেকে নগরীর অনুপম সৌন্দর্য দেখার জন্য জড়ো হন। ভবনটির ১০০, ১০১ ও ১০২ তলা থেকে দর্শনার্থীরা নিউইয়র্ক নগরের নিসর্গ দেখতে পারবেন।
বছরে ৩০ থেকে ৪০ লাখ দর্শণার্থী এখানে আসবেন বলে ধারণা করা হচ্ছে। দর্শণার্থীরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে নগরীর দৃশ্য দেখতে পাবেন। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফ্রিডম টাওয়ার নামেও পরিচিত। এ টাওয়ার যারা ভাড়া নিয়েছিলেন গত বছর কেবল তারাই চূড়া থেকে নগরীর সৌন্দর্য দেখতে পেতেন। তবে শুক্রবার তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ