বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর-রুনি হত্যার রহস্য উদ্ঘাটনে দেরি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদ্ঘাটনে দেরি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা মন্ত্রীকে এই হত্যার বিচার দাবিতে স্মারকলিপি দিতে গেলে মন্ত্রী এমন মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আদালত র‌্যাবকে দায়িত্ব দিয়েছেন। র‌্যাব এটা নিয়ে কাজ করছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আমরা আশা করি, খুব দ্রুত কী ঘটেছিল, কে কে দায়ী ছিল–এগুলো আমরা বের করতে পারব। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এটা আমার নির্বাচনী এলাকাতেই হয়েছিল। আমি দ্রুত গিয়েছিলাম। আমিও মনে করি, এটা যথেষ্ট দেরি হয়েছে। আমি চেষ্টা করব যাতে অবিলম্বে এটার একটা ব্যবস্থা নিতে পারি।’

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এই হত্যাকাণ্ডের ঘটনার ১০ বছর পার হয়ে গেলেও শেষ হয়নি তদন্ত। ৮৫ বার সময় নিয়েও আদালতে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছেন তদন্তকারীরা। এ পর্যন্ত ৮৬ বারের জন্য সময় চেয়েছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা