,

যুগল উৎসবের প্রস্তুতি, বেড়েছে ফুলের দাম

news-image

পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস মিলেমিশে একাকার হচ্ছে একইদিনে। সোমবার সেই দিন। মাঘের শেষে দখিনা বাতাসেও যেন সেই বারতা। নগরের মোড়ে মোড়ে তাই বসেছে ফুলের পসরা। কারণ বসন্তবরণ ও ভালোবাসা দিবসের যুগল উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গ এই ফুল।

এদিকে ফুলের কদর বাড়ার সঙ্গে বেড়ে গেছে দামও। শনিবার রাজধানীতে একেকটি গোলাপ ৮০ টাকায় পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। তাতেও যেন কার্পণ্য নেই প্রেমিক যুগলদের। যেভাবেই হোক প্রেমাস্পদের হাতে গোলাপের সাথে জারবেরা আর অর্কিড তুলে দিয়ে অনাগত দিনের স্বপ্নে আচ্ছন্ন হবার এ যেন এক মধুরতম মুহূর্ত।

রাজধানীর সবচেয়ে বড় ফুলের সমারোহ বসে শাহবাগে। শাহবাগ ঘুরে দেখা যায় রঙিন শাড়িতে প্রিয়জনকে সাথে নিয়ে ফুল কিনছেন তরুণীরা। ফুল কিনতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীরা যেমন এসেছেন। তেমনি এসেছেন আছে মাঝবয়সী নারীপুরুষও।

ফুলের দোকান পাশ কাটিয়ে হেঁটে যাচ্ছেন যে ব্যস্ত পথচারী, তিনিও অন্তত একবার বিমোহিত চোখে তাকাচ্ছেন এদিকে, প্রাণভরে নিচ্ছেন ফুলের সুবাস।

ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে সামনে রেখে চাহিদার সাথে বেড়েছে ফুলের দাম। দোকানিদের সাথে কথা বলে জানা যায়, একটি গোলাপ ৪০ থেকে ৮০ টাকা, জারবেরা ৪০ থেকে ৬০ টাকা, গাডিওলাস ৩০ থেকে ৪০ টাকা ও রজনীগন্ধা প্রতি স্টিক ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো তোড়া বিক্রি হচ্ছে ৫০০ থেকে ২০০০ টাকায়, যা অন্য সময়ের চেয়ে অনেকটাই বেশি।

দাম বেশি হলেও দেদার ফুল কিনছেন ক্রেতারা। বিশেষ দিন বলে কথা। ভালোবাসার জন্য যদিও কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না। তবুও এই দিনগুলো না বলা ভালোবাসার কথাগুলো প্রকাশের একটি সুযোগ যেন। গভীর প্রেমে একগুচ্ছ স্নিগ্ধ ফুল প্রিয় জনের হাতে তুলে দিয়ে অনায়াসেই বলা যায় ‘ভালোবাসি’।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড