বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসিতে সাংবাদিক ও সংখ্যালঘু প্রতিনিধি রাখার প্রস্তাব

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন গঠনে সাংবাদিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি রাখার প্রস্তাব দিয়েছেন গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে গণমাধ্যম বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। বৈঠক শেষে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ৭১ টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও যুগান্তরের সম্পাদক সাইফুল আলম সাংবাদিকদের একথা বলেন।

ফরিদা ইয়াসমিন বলেন, সবার অংশগ্রহণে যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হয় সে বিষয়ে সার্চ কমিটিকে আমরা বলেছি। একইসঙ্গে ব্যক্তিত্বশীল লোকদের যেন এ কমিশনের সুযোগ দেয়া হয় এ প্রস্তাবটিও দিয়েছি।

৭১ টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলেন, একেবারে বিভক্ত রাজনৈতিক পরিস্থিতিতে ঐকমত্য সৃষ্টি করা কঠিন। যখন সমাজের এবং রাজনৈতিক অঙ্গনের একটি অংশ এই প্রক্রিয়ার বাইরে, তখন সাধারণ মানুষের কাছে যেমন গ্রহণযোগ্য হয়, সে বিষয়টি বিবেচনায় রাখতে হবে। কারণ একটি দল যখন এই প্রক্রিয়ায় আসছে না তারা তো এর বিরোধিতা করবেই। এ বিষয়ে আমরা আরও বেশি সতর্ক হওয়ার জন্য বলেছি সার্চ কমিটিকে।

ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, যেকোনো নির্বাচনের সবচেয়ে বেশি নির্যাতিত হয় সংখ্যালঘুরা। কিন্তু এ নির্বাচন কমিশনে কখনোই কিন্তু সংখ্যালঘু বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো প্রতিনিধিত্ব ছিল না। তাদের প্রতিনিধিত্ব রাখতে বলেছি।

যুগান্তরের সম্পাদক মো. সাইফুল আলম বলেন, আজকের আলোচনায় আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছি। সার্চ কমিটিতে যেই ১০ জনের নাম প্রস্তাব করা হবে তারা যেন সাহসী, সৎ, যোগ্য এবং নির্লোভ ব্যক্তি হন। যারা আস্থার জায়গায় আছেন তাদের নাম যেন প্রস্তাব দেয়া হয়। এমনভাবে নতুন কমিশন গঠন করা হোক, যেন কমিশন গঠন হওয়ার পর কমিশনারদের মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকে। নির্বাচনের জায়গায় আমাদের আস্থার ঘুন ধরেছে সেটি যেন উদ্ধার হয়।

গণমাধ্যমের বিশিষ্টজনদের সাথে বৈঠকে সভাপতিত্ব করেছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। সার্চ কমিটির সদস্যদের মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা