হিজাব বিতর্কে কঙ্গনার মন্তব্যের জবাব দিলেন শাবানা আজমি

news-image

বিনোদন ডেস্ক : ভারতের কর্ণাটকে হিজাব বিতর্ক নিয়ে আন্দোলন চলছে অনেক আগে থেকেই। সম্প্রতি নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, ফলে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। চলমান এই বিতর্কে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তার মন্তব্যের জবাব দিয়েছেন লোকসভার সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী শাবানা আজমি। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের কুইন খ্যাত কঙ্গনা সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে হিজাব বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন। সেখানে তিনি লিখেছেন, যদি সত্যিই সাহস দেখাতে হয়, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরকা পরবেন না! স্বাধীনভাবে থাকতে শিখুন, খাঁচায় নিজেকে বন্ধ করে রাখবেন না।

এদিকে, তার সেই পোস্টে মন্তব্য করে অভিনেত্রী শাবনা আজমি লিখেছেন, আমার যদি ভুল না হয়, আফগানিস্তান ধর্মভিত্তিক দেশ। আর ভারত ধর্মনিরপেক্ষ দেশ, তাই তো?

অন্যদিকে, বুধবার শাবানার স্বামী, প্রবীণ গীতিকার জাভেদ আখতারও ভারতে হিজাব বিতর্কের নিন্দা করে টুইটারে লিখেছেন, আমি কখনই হিজাব বা বোরকার পক্ষে ছিলাম না। আমি এখনো নিজের অবস্থানে অটল। তবে একই সঙ্গে এই গুন্ডাদের জন্য আমার গভীর অবজ্ঞা ছাড়া আর কিছুই নেই, যারা মেয়েদের একটি ছোট দলকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং তাও ব্যর্থ। এটাই কী তাদের মানবতার ধারণা। কী দুঃখের বিষয়!

গত বছরের ডিসেম্বর থেকে বিজেপি শাসিত কর্ণাটকের কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। এমনকি এই নিয়ে মামলাও ওঠে আদালতে। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ভিডিও।

ওই ভিডিওতে কর্ণাটকের একটি কলেজে একদল উন্মত্ত হিন্দুত্ববাদী যুবকের ‘জয় শ্রীরাম’ ধ্বনির পাল্টা জবাবে ‘আল্লাহু আকবর’ স্লোগান তুলে খবরে আসেন বোরখা পরা এক মুসলিম তরুণী, যে ঘটনা তোলপাড় তুলে দিয়েছে গোটা দেশে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান