,

সেই ছাত্রীর জন্য পুরস্কার ঘোষণা করলেন উপজেলা চেয়ারম্যান

news-image

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভারতের কর্ণাটকে হিজাব পরে কলেজে প্রবেশের সময় গেরুয়া ওড়না পরা তরুণদের বাধার মুখে পড়া ‘আল্লাহু আকবর’ বলে রুখে দাঁড়ানো সেই ছাত্রীকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন এক ইউপি চেয়ারম্যান। পুরস্কার ঘোষণা দেওয়া ওই চেয়ারম্যানের নাম আবুল কালাম আজাদ। তিনি ময়মনসিংহের ভালুকার উপজেলা পরিষদের চেয়ারম্যান।

আজ বুধবার দুপুরে এক ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ লিখেন, ‘আল্লাহু আকবার বলা মেয়েটির জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম। জানি না কীভাবে দেব? দেওয়ার ব্যবস্থা থাকলে জানাবেন। আল্লাহু আকবার।’

আবুল কালাম আজাদ বলেন, ‘ওই ছাত্রীর সাহসিকতাকে সাধুবাদ জানাই। আমি তার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি। কীভাবে পাঠাব জানি না। আপনারা জেনে থাকলে আমাকে জানান, পুরস্কারের টাকাটা পাঠাতে চাই।’

উল্লেখ্য, গত মাসে কর্ণাটকের উদুপি জেলায় এক সরকারি কলেজের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্ম-সংক্রান্ত কিছু বিধি জারির পরই রাজ্যজুড়ে হিজাব বিতর্ক শুরু হয়। নতুন বিধিতে বলা হয়েছিল, হিজাব পরে ক্লাস করা যাবে না। সেখানে হিজাবকে বৈষম্য সৃষ্টিকারী বলেও উল্লেখ করা হয়। এ নিয়ে কয়েক দিন ধরেই রাজ্যে উত্তেজনা ও বিতর্ক চলছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি