মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের চোখে আর সন্ত্রাসী নয় কিউবা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের তালিকা থেকে দীর্ঘ ৩৩ বছর পর কিউবাকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে দেশটি।

কিউবার বিরুদ্ধে গত প্রায় তিন যুগ ধরে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, হাভানা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত কিউবা। এই কারণে ১৯৮২ সাল থেকে কিউবাকে মার্কিন সন্ত্রাসবাদের তালিকাভুক্ত করা হয়।

এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরের মুখপাত্র জেফ রাথকে সংবাদ সংস্থাকে বলেছেন, আমাদের মূল্যায়ন হচ্ছে- রাষ্ট্রীয় পর্যায় থেকে সন্ত্রাসবাদে মদদ না দেওয়ার বিষয়ে কিউবা কাঙ্খিত মানদণ্ডে উন্নীত হয়েছে।

কূটনৈতিক মহলের ধারণা, কিউবাকে সন্ত্রসবাদের তালিকা থেকে বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই দেশের কূটনৈতিক সম্পর্কে অগ্রগতি হবে। এদিকে কিউবার জনগণ মনে করছে, তাদের দেশকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্থিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রমের বাধা দূর হবে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আকস্মিকভাবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দেন যে, তার দেশ কিউবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। তারপর থেকে কিউবা বিষয়ে মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ এরই একটি অংশ।

এ জাতীয় আরও খবর

বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে মন্ত্রিসভা কমিটি

টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বল এখন ইরানের কোর্টে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

ছুটির দিনেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ৫-৬ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি