,

রোনালদোকে ১০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব!

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিশ্ব ফুটবলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৪-১৫ মৌসুমটাও দুর্দান্ত কেটেছে তার। গোলের পর গোল আর হ্যাটট্রিকের পর হ্যাটট্রিক করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। রোনালদোকে পেতে গত সপ্তাহেই ৮৯ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে বলে জানায় প্যারিস সেইন্ট জার্মেই।

এবার সেই সংখ্যাটাকে ১০০ মিলিয়ন পাউন্ড করল রোনালদোরই সাবেক ক্লাব ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ক্যারিয়ারের অর্ধযুগ কাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর রেকর্ড পারিশ্রমিকের বিনিময়েই ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে লা লীগায় যোগ দেন রোনালদো। সম্প্রতিই গুঞ্জন উঠেছে যে রিয়াল ছাড়ছেন রোনালদো।ঠিক তখনই দলের সাবেক তারকাকে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর পেছনে কারণটাও সুস্পষ্ট। স্যার অ্যালেক্স ফার্গুসন ওল্ড ট্র্যাফোর্ডকে বিদায় বলার পর থেকেই অথৈই সাগরে ম্যানইউ। যে কারণেই ক্লাবের দুর্দশা কাটানোর জন্য রোনালদোর মতো সৈনিককেই চায় তারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ