,

হঠাৎ ইসির যুগ্ম সচিব আবুল কাসেমের পদত্যাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করেই পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবুল কাসেম। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। গত ২ ফেব্রুয়ারি এক মাসের বেতনের টাকা ফেরত দিয়ে পদত্যাগপত্র জমা দেন আবুল কাসেম। পত্রটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি সচিবালয়।

ইসি সূত্রে জানা গেছে, আবুল কাসেম ১৯৯০ সালের ২৪ মার্চ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনে যোগ দেন। ওই বছর নভেম্বরে সহকারী সচিব হিসেবে ইসি সচিবালয়ে যোগ দেন। ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে তিনি ইসির যুগ্ম সচিব হন। ২০২০ সালে তার চাকরির বয়স শেষ হলে সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। দীর্ঘদিন নির্বাচন ব্যবস্থাপনা-১ অনুবিভাগের দায়িত্বে ছিলেন আবুল কাসেম। কঠোর গোপনীয়তায় পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

সূত্র আরও জানায়, চুক্তিভিত্তিক নিয়োগের অন্যতম শর্ত হচ্ছে, এক মাসের আগাম নোটিশ দিয়ে বা এক মাসের বেতন ফেরত দিয়ে চাকরি থেকে পদত্যাগ করা যাবে। তিনি ২০১৯ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন। ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাধারণ নির্বাচনেও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

পদত্যাগী ওই কর্মকর্তা তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, কমিশনার নিয়োগ পাবেন–এমন আশ্বাস পেয়েই তিনি পদত্যাগ করেছেন। অবশ্য ২০২০ সালে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার সময় থেকেই তিনি ভবিষ্যতে ইসির কমিশনার হবেন–এমন গুঞ্জনও ইসি সচিবালয়ে ছিল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের