বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নলেন গুড়ের রসগোল্লা

news-image

নিউজ ডেস্ক : ভোজনরসিক বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না হলে চলেই না। সেখানে রসগোল্লা হলে তো কথাই নেই। ছোট থেকে বৃদ্ধ সবাই এর স্বাদে হয় মুগ্ধ। সারাবছর ছানার রসগোল্লা তো খাওয়াই হয়। শীতে না হয় নতুন গুড়ের রসগোল্লা খেয়ে দেখা যাক।

নলেন গুড়ের তৈরি এই রসগোল্লা খেতে যেমন মোজা তেমনি এর ঘ্রাণ মাতাবে আপনার মন। মাত্র দুটি উপকরণেই এই রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। চলুন জেনে নেয়া যাক নলেন গুড়ের রসগোল্লা তৈরির রেসিপি-

উপকরণ: ৫০০ গ্রাম ছানা, ২৫০গ্রাম নলেন গুড়।

প্রণালী: দুধ থেকে ছানা করে তার থেকে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। ছানা একটি থালায় ছড়িয়ে হাতের তালু সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। ছানা থেকে তেল বেরিয়ে এলে বুঝতে হবে ছানা মাখা হয়ে গেছে। এবার মাখা ছানা থেকে ছোট ছোট রসগোল্লা আকারে গড়ে নিতে হবে।

একটি পাত্রে ৩ কাপ পানি ও গুড় দিয়ে ফুটতে দিতে হবে। রস ফুটে উঠলে রসগোল্লা দিতে হবে ১৫ মিনিট চুলার আঁচ বাড়িয়ে জ্বালাতে হবে। এরপর আঁচ কমিয়ে রান্না করতে হবে আরও দশ মিনিট। রসসহ বড় বাটিতে ঢেলে এবার ঠাণ্ডা হয়ে সেট হতে দিন আট থেকে নয় ঘণ্টা। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার দারুণ মজার নলেন গুড়ের রসগোল্লা।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল