বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন আক্রমণে ৫০ হাজার বেসামরিক মানুষের মৃত্যু হতে পারে : যুক্তরাষ্ট্র

news-image

ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়া ৭০ ভাগ সামরিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশটিতে আক্রমণ করে বসতে পারে মস্কো। হামলাকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি মার্কিন কর্মকর্তাদের। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তারা এর প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তারা বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন এমন পদক্ষেপ নিয়েছেন কিনা এ বিষয়ে স্পষ্ট নন। তবে এ সংকট উত্তরণে কূটনৈতিক সমাধান এখনও সম্ভব বলে জানিয়েছেন তারা।

মার্কিন কর্মকর্তারা সতর্ক সতর্ক করেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালালে ৫০ হাজার বেসামরিক লোকের মৃত্যু হতে পারে। হামলা হলে কয়েক দিনেই রাজধানী কিয়েভের পতন ঘটবে। এবং লাখ লাখ লোক দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে গোটা অঞ্চলজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে। এতে ইউরোপে নতুন করে শরণার্থী সংকট তৈরি হবে। ইউক্রেন সীমান্তে ইতোমধ্যে ১ লাখের মতো রুশ সেনা অবস্থান করছেন বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা