রাজধানীর পুরানা পল্টনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর পুরানা পল্টনের ‘আরকেডিআর টাওয়ার’ নামে একটি ১০ তলা ভবনের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার বেলা ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার লিমা খানম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দশতলা ভবনটির অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়েছে। ১২টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিক তিনি জানাতে পারেননি। এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে তিনি আরও জানান।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী